রেশন দুর্নীতি! গোপীবল্লভপুরে ফাঁকা মাঠে উদ্ধার নষ্ট হওয়া ছোলা ভর্তি বস্তা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ নভেম্বর:
রেশন দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে রেশনের স্ট্যাম্প দেওয়া একাধিক বস্তাতে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া ছোলা। রাতারাতি কে বা কারা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়ানা এলাকায় ফাঁকা মাঠে দেখা গেল বস্তা বস্তা নষ্ট হয়ে যাওয়া রেশনের ছোলা।

এনিয়ে গ্রামবাসীদের বক্তব্য, রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন গ্রামবাসীরা রেশনের ছোলা সেই ভাবে পাননি। এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভয়ে হয়তো ওই ডিলার ছোলার বস্তাগুলিকে নষ্ট করার চেষ্টা করেছে। যদিও এ বিষয়ে রেশন ডিলারের বাবা অশোক কুমার মহন্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফাঁকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গেছে সেটা আমি তো বলতে পারব না। এখন রেশনে ছোলা দেওয়া হয় না। তো নষ্ট হয়ে যাওয়া ছোলার বস্তাগুলি কোথা থেকে এল? কে বা কারা ফেললো? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

স্থানীয় বিজেপি নেতা মণিচাঁদ পানির অভিযোগ, এখন রেশন দুর্নীতি নিয়ে যেভাবে ইডি অভিযান চালাচ্ছে তাই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য এগুলো ফেলে দিয়েছে মানুষকে না দিয়ে।

তৃণমূলের অভিযোগ, এইরকম বিষয় আমার জানা নেই বিষয়টা প্রশাসন দেখছে এবং যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন বিষয়টি দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *