সবং’য়ে শুরু হলো সবলা মেলা, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে শনিবার সবং’য়ের জুলকাপুর কিষাণ মান্ডি মাঠে শুরু হলো সবলা মেলা। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন স্বনির্ভর স্বনিযুক্তি ও বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসাদা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, মন্ত্রী শিউলি সাহা, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সাড়েঙ্গি, জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ আবু কালাম বক্স, শান্তি টুডু, স্বনির্ভর স্বনিযুক্তি দপ্তরের জেলা আধিকারিক শ্যামল সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য আধিকারিক বরুণ মন্ডল। মেলায় জেলার বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন। এই মেলায় প্রায় ৫০টি স্টল দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি সামগ্রী বিক্রয় করার জন্য। এছাড়াও মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় মনোরঞ্জনের জন্য থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা বলেন, মহিলারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন। মাতৃজাতীর প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এটা সম্ভব হত না। আমি মেয়েদের আরও এগিয়ে আসার অনুরোধ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *