বাড়ি থেকে পালিয়ে দীঘায় হোটেলে আত্মহত্যার চেষ্টা সবংয়ের ছাত্রের

আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২১ অক্টোবর: দীঘায় বেড়াতে আসা এক পর্যটক ছাত্রের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় যুবককে ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় হটেলের কর্মীরা। আহত যুবক এখন চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানাগেছে সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল।

মঙ্গলবার সকালে ওল্ড দীঘার একটি বেসরকারি হোটেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত ধনেশ্বরপুর মধ্যবাড় গ্রামের দীপঙ্কর দাস (১৯) পিতা চিত্তরঞ্জন দাসের একমাত্র ছেলে পরিচয় দিয়ে একটি রুম ভাড়া নেয়। সন্ধ্যার দিকে হোটেল কর্মীরা রক্তাক্ত অবস্থায় এই পর্যটক যুবককে রুমের মধ্যে পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি করে হোটেল কমর্চারীরা দীঘা হাসপাতালে ভর্তি করে ও বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে।

পরিবারের সূত্রে জানা গেছে আহত পর্যটক সবং হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। দীপঙ্কর মঙ্গলবার সকালে সবার অলক্ষ্যে বাড়ি থেকে পালিয়ে দীঘায় আসে। তবে কি কারণে আত্মহত্যার চেষ্টা করলো তা পরিবারের লোকেদের কাছে এখনও অজানা। দীঘা থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। একটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *