বিজেপি তৃণমূল গন্ডগোলের ঘটনায় উত্তপ্ত সবং

জে মাহাতো, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি:
নির্বাচন যত এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক হানাহানি ক্রমশ বাড়ছে। মাস খানেক আগে সবং থানার কেরুড় গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূলের 
বিরুদ্ধে l শনিবার কেশপুরের পর রবিবার রাতে আবারো তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সবংয়ের কেরুড় গ্রাম।

সবংয়ের ব্লক তৃণমূল নেতা সন্দীপ খাটুয়া জানান, কেরুর বাজারের তৃণমূল পার্টি অফিসে কয়েকজন কর্মী সমর্থক প্রতিদিনের মতোই বসে ছিলেনl সেই সময় বিজেপির কর্মী মুক্তিপদ খাঁড়া, বিজয় সিট সহ আরো চারজন এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে হঠাৎ বোমা ছোঁড়েl  আওয়াজ শুনে পার্টি অফিসে বসে থাকা তৃণমূল কর্মীরা পিছনের দরজা দিয়ে ছুটে পালিয়ে যায়l বিজেপি কর্মীরা পার্টি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙ্গচুর করে বলে সবং ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগl 

এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির সবং মধ্য মন্ডলের সভাপতি উত্তম সামন্তl তিনি বলেন, মুক্তিপদ ধাড়ার সবং উইকেন্ড বাজারে একটি কাপড়ের দোকান রয়েছেl প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাঁকে তাড়া করেl  উনি ভয়ে লুকিয়ে পড়েন বিজয় সিটের বাড়িতে। ওর বাড়ি থেকে বের করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তার হাতে ভোজালির কোপ মারে এবং প্রাণে মেরা  ফেলার চেষ্টা করে। খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার বিশাল পুলিশবাহিনীl এর পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *