৭০তম সিনিয়র ওম্যান ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব পশ্চিম মেদিনীপুরের সাথী প্রামাণিকের, পুসভার তরফে সম্বর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: জাতীয় ক্রীড়াক্ষেত্রে ফের পশ্চিম মেদিনীপুরের উপস্থিতি। ৭০তম সিনিয়র ওম্যান ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করবেন পশ্চিম মেদিনীপুরের সাথী প্রামাণিক। মেদিনীপুর পুরসভার তরফে আসন্ন প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা দেওয়া হয় সাথীকে।

মেদিনীপুর পৌরসভার তরফে পৌরপ্রধান সৌমেন খান উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সাথীকে। সেই সঙ্গে পুরসভার তরফে অর্থ সাহায্যও করা হয় তাঁকে। ভবিষ্যতেও সাথীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। ন্যাশনাল কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করতে চলা সাথী শুভেচ্ছা ও শুভকামনার জন্য মেদিনীপুর পৌরসভা ও পুরপ্রধান সৌমেন খানকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *