আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর:রাশিয়ার তৈরি করোনা টিকার প্রয়োগ ও উৎপাদন শুরু হতে পারে ভারতেও। দু’দিন আগেই ল্যানসেট মেডিকেল জার্নালে খবর পাওয়া গিয়েছিল রাশিয়ার তৈরি টিকা মানুষের শরীরে কার্যকরী হচ্ছে। এবার সেই টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ফলাফল কি হয়েছে তার বিস্তারিত তথ্য ভারতকে পাঠিয়েছে রাশিয়া। সূত্রের খবর রাশিয়ার টিকার উৎপাদনের জন্য দু’দেশের মধ্যে কথাবার্তাও চলছে।
আগস্টের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রথম করোনা টিকা নিয়ে আসা দাবি করেছিল রাশিয়া। এই টিকা তৈরি করেছে মস্কোর গ্যামেলিয়ার রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলোজি মাইক্রোবায়োলজি। রাশিয়ার তৈরি টিকার নাম স্পুটনিক’ ভি। গ্যামেলিয়ার বায়োলজিস্ট জানিয়েছেন প্রথম দুই পর্বে মাত্র ৭৬ জনকে ইনজেকশন দিয়ে টিকা প্রকাশ্যে নিয়ে আসার জন্য অনেক কথা উঠেছে আন্তর্জাতিক মহলে। কিন্তু আসল কথা হল কম জনকে টিকা দিলেও তার ফলে ৯০ শতাংশ ক্ষেত্রেই সদর্থক। টিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে।একইসঙ্গে করোনাকে ঘায়েল করার মত কিসের তৈরি করছে। এই টিকার কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
ভারতের তরফে জানানো হয়েছিল রাশিয়ির টিকার ট্রায়ালের প্রতিটি পদক্ষেপ নজরে রয়েছে। টিকা যে কার্যকারী তা প্রমাণিত হলে ভারতে তার উৎপাদন ও ট্রায়ালের কথা ভাববে। সূত্রের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর অধীনস্থ বায়োটেকনোলজি দপ্তরের সচিব রেনু স্বরূপ রাশিয়ার ভারতের দূত ডিবি ভেঙ্কটেশ বার্মার মধ্যে করোনার টিকা নিয়ে আলোচনা চলছে। ল্যানসেটে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
১৮ জুন থেকে টিকা ট্রায়াল’ শুরু করেন রাশিয়ার গ্যামেলিয়া ৭৬ জন ভলেন্টিয়ারকে দু-দলে ভাগ করে টিকা দেয়। প্রথম ৩৮ জনকে লিকুইড ভ্যাকসিন ইনজেক্ট করা হয়। বাকি আরও ৩৮ জনকে টিকা পাউডার দেওয়া হয়। অক্সফোর্ডের মত অ্যাডিনো ভাইরাসের দুর্বল স্ট্রেইনকে ভেক্টর হিসেবে ব্যবহার করে এই টিকা তৈরি করেছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল হবার পররাশিয়ায় স্পুটনিক ভির তৃতীয় স্তরের ট্রায়াল চালচ্ছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে ৪৫ টি মেডিকেল সেন্টারে ৪০ হাজার স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়েছে।
জানা গেছে সৌদি আরব, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরশাহী, ফিলিপিনসে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল করতে পারে রাশিয়া। তবে এই তালিকায় ভারতের নামটাও যোগ হবে কিনা সেটাই এখন জানার।
রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন সিইও কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন ভারত সহ বিশ্বের ২০টি দেশে টিকা তৈরী করতে চান তারা। বিশেষত ভারত ব্রাজিল , লাতিন আমেরিকায় টিকা উৎপাদনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, রাশিয়ার এই ভ্যাকসিন তৈরি করার জন্য ভারতের সঙ্গে হাত মেলাতে চাইছেন তারা। কারণ ভারতের একাধিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা রাশিয়ার ফর্মুলায় টিকা তৈরি সক্ষম। তিনি আশাবাদী এই পার্টনারশিপ হলে দু’দেশই চাহিদামত টিকা উৎপাদন ও বিতরণ করতে পারবে।”

