কেন্দ্রের বিজেপি সরকারকে আরএসএস নিয়ন্ত্রন করে না, তবে সংঘের কিছু লোক সরকারে আছে : মোহন ভাগবত

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর:কেন্দ্রের বিজেপি সরকারের ওপর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনও নিয়ন্ত্রন নেই। তবে সংঘের কিছুর লোক সরকারে আছে। তাই সংস্কৃতি ও ভাবনাচিন্তায় সংঘের সাথে মিলে যায়। হিমাচল প্রদেশের ধরমশালায় প্রাক্তন সেনা জওয়ানদের নিয়ে হওয়া এক সভায় এমনটাই বলেন সংঘ প্রধান মোহন ভাগবত।

তিনি বলেন, সংবাদমাধ্যম বারবার বলে আরএসএস সরকারের রিমোট কন্ট্রোল। কিন্তু বিজেপি সরকারের নীতি কাজের পদ্ধতি আলাদা। ওরা ভিন্ন ক্ষমতাসীন লোক। তবে সংস্কৃতি ভাবনাচিন্তার সঙ্গে মেলে। ফলে তা কার্যকর হয়। মূল লোকজন ওখানে (সরকারে) কাজ করছেন। তারা সংঘের, তাই থাকবেনও। তবে একমাত্র এই সম্পর্কটাই রয়েছে।

ভাগবত বলেন, “সরকারে আমাদের কিছু লোক আছে বটে, কিন্তু তা বলে সরকার আমাদের স্বয়ং সেবকদের কোনও ভরসা বা প্রতিশ্রুতি দেয় না। মানুষ আমাদের প্রশ্ন করে সরকার থেকে কি পাই আমরা? আমাদের উত্তর, তাহলে আমাদের যা আছে তা হয়তো হারাতে হত সবটাই। ”

তিনি বলেন, “বিভিন্ন সরকার আমাদের বিরুদ্ধে ছিল। বিরোধিতা রয়েছে সব সময়। ৯৬ বছর ধরে যাবতীয় বাধা-বিপত্তি বিরোধিতা অতিক্রম করে সংঘর্ষ চলছে। যেহেতু এত স্বেচ্ছাসেবক আছেন, তারা চুপ করে বা অলস ভাবে বসে থাকতে পারে না। সামাজে কাজ করার প্রয়োজন হলেই তাদের সব সময় পাওয়া যায়। যে কাজ স্বয়ংসেবকরা করেন সেটাই প্রমাণ করে যে তারা শুধু সংসদই চালায় না, সমাজের লোকজনকে সঙ্গে নিয়ে চলে। তারা স্বনির্ভর-স্বাধীন। কোনও প্রচার, অর্থের জোগান, সরকারি সহায়তা ছাড়াই সংঘ লাগাতার সমাজের জন্য কাজ করে চলেছে।

ধরমশালায় হাজার খানেক প্রাক্তন সেনা জাওয়ানদের সংঘ সম্পর্কে আরো বিশদভাবে জানার পরামর্শ দেন ভাগবত। একইসঙ্গে শোক প্রকাশ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১২ জন সশস্ত্র সেনা জাওয়ান যারা তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন, তাদের উদ্দেশ্যে ।

তবে এই বিষয়গুলি ছাড়াও তাৎপর্য ভাবে ভাগবত আরও একটি প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন ৪০ হাজার বছরেরও বেশী সময় ধরে ভারতের ডিএনএ এক। আজকের লোকজনের মতই। আমি ভুল বলছি না। আমাদের সবার পূর্বপুরুষ একই। সেই পূর্বসূরীদের জন্যই আমাদের দেশ সমৃদ্ধ হয়েছে আমাদের সংস্কৃতি অব্যাহত থেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *