সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুলাই: আরপিএফের ‘অপারেশন মহিলা নিরাপত্তা’ শীর্ষক অভিযানে প্রভাব পড়ল পুরুলিয়ায়। আনারা পোস্টের উদ্যোগে আজ দিন ভর এই অভিযানে মহিলা কামরায় ওঠা ২৮ জন ব্যক্তিকে আটক করে আরপিএফ। অভিযানে ছিলেন আধিকারিক অজয় গরাই ও কর্মীরা।
আরপিএফের তত্ত্বাবধানে আনারা রেলওয়ে স্টেশনে “অপারেশন মহিলা সুরক্ষা”র অধীনে একটি রেলওয়ে অ্যাক্ট ড্রাইভ পরিচালনা করা হয় ওই সময় আনারা স্টেশন দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ট্রেনে অভিযান চালায় আরপিএফ। আনারা পোস্টের সূত্রে জানা গিয়েছে, মহিলা যাত্রীদের সুরক্ষায় এই বিশেষ অভিযান চলে। আজ মোট ২৮ জন পুরুষ ব্যক্তি গ্রেফতার হয়।

