সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: দম্পতিকে আত্মহত্যার হাত থেকে বাঁচাল আরপিএফ। কোটশিলা ও বেগুনকোদর রেল স্টেশনের মাঝে ওই ঘটনাটি ঘটে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির নাম কোটশীলা থানার নলকুপি গ্রামের জলধর নায়ক ও তার স্ত্রী ফলারি নায়ক।

আজ রেল লাইনে পেট্রোলিং করছিলেন আরপিএফের কনস্টেবল এ কুমার, আর ঠাকুর ও মহিলা কনস্টেবল অন্নু কুমারী ও প্রিয়াঙ্কা মিনা। ঠিক সেই সময় নজরে পড়ে জলধর ও তার স্ত্রী ফলারি দুজনে রেল লাইনের উপর শুয়ে রয়েছেন আত্মহত্যার উদ্দেশ্যে। তাদের জিঞ্জাসাবাদ করে বুঝতে পেরে কোটশীলা আরপিএফ অফিসে নিয়ে যাওয়া হয়। জানা যায় পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে পরিবারের লোককে খবর দেওয়া হয়। পরিবারের লোক এলে তাদের হাতে তুলে দেওয়া হয় ওই দম্পতিকে।

