পুরভোটের আগে বনগাঁয় পুলিশের রুটমার্চ, শুরু এরিয়া ডমিনেশন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ ফেব্রুয়ারি: ভোটের আগে বনগাঁ জেলা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের তরফে রুটমার্চ প্রক্রিয়া শুরু হল। শুক্রবার রাত থেকে এই রুটমার্চ শুরু হয়েছে বনগাঁ থানার অফিস ইনচার্জের নেতৃত্বে। ব়্যাপিড অ্যাকশন ফোর্সের যারা জওয়ান তারা এই রুটমার্চ করছেন। মূলত যেগুলি স্পর্শকাতর জায়গা সেই জায়গাগুলিতে পুলিশের তরফে তাদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশন, অর্থাৎ যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আগামী ২৭ ফেব্রুয়ারি পুরোভোটের সময় না হয় সেটাই পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করার জন্য এই রুটমার্ট শুরু হয়েছে।

এদিন আইসি সূর্য শঙ্কর মন্ডলের নেতৃত্বে প্রথম রাস্তায় টহল দেওয়ার পরেই র‍্যাফ ও পুলিশ সোজা চলে যায় পুরসভার ১৭ নং ওয়ার্ড এবং সেখান থেকে ৩ নং ওয়ার্ড ঘুরে মতিগঞ্জ এলাকা পরিদর্শন করে৷ এদিন বনগাঁ থানার আইসি’র সঙ্গে এই রুটমার্চে সঙ্গে ছিলেন বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অশেষ বিক্রম দস্তিদার৷ তিনি জানান, শুক্রবার সন্ধে থেকে রুটমার্চ শুরু করা হল। এখন থেকে পুরো নির্বাচন পর্যন্ত প্রত্যেক দিন সকাল- বিকাল অন্তত দু’বার নিয়ম করে এই রুটমার্চ চলবে৷ মূলত যে জায়গাগুলি স্পর্শকাতর জায়গা সেই জায়গাগুলি পুলিশের তরফে ব়্যাপিড অ্যাকশন ফোর্সের জাওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশন, অর্থাৎ যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি আগামী ২৭ ফেব্রুয়ারি পুরোভোটের সময় না হয় সেটাই পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করার জন্য এই রুটমার্ট শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *