বন্ধ ঘর থেকে পচা গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ নভেম্বর: বন্ধ ঘর থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্বারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের দোলতলায়। বন্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্হানীয় মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ দরজা খুলে ঐ ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে।মৃত ব্যক্তির নাম মধু গুই বলে জানা গেছে।

স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত মধু গুই আলু পেঁয়াজের ব্যবসা করতো। ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতো। লক্ষ্মীপুজোর সময় তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে জয়পুর থানার গেলিয়া গ্ৰামে বেড়াতে যায়। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ব্যবসায় মন্দার কারণে সে হতাশ ছিল বলে স্হানীয় মানুষের ধারণা।পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *