সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৮ জুলাই: বিদ্যাধরী নদী থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকের নাম ঠিকানা জানার চেষ্টা করছে হাড়োয়া থানার পুলিশ।
মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে দেহ ভাসতে দেখে গ্রামবাসীরা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের আটপুকুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ গ্রামে।
অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির গায়ের প্রচুর ক্ষতচিহ্ন আছে বলে গ্রামবাসীরা জানিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করে নদীতে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

