পুরুলিয়ার বরাবাজারে হাসপাতালের কোয়ার্টার থেকে এক মহিলা চিকিৎসকের পচা গলা দেহ উদ্ধার, নিখোঁজ স্বামী ও সন্তান

সাথী দাস, পুরুলিয়া, ১৭ সেপ্টেম্বর: হাসপাতালের কোয়ার্টার থেকে এক মহিলা চিকিৎসকের পচা গলা দেহ উদ্ধার হল পুরুলিয়ার বরাবাজারে। মৃতা ওই চিকিৎসকের নাম সুচিত্রা সিং। তিনি পুরুলিয়ার বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ছিলেন। বেশ কয়েক দিন ধরে ওই চিকিৎসক নিখোঁজ ছিলেন। আজ তাঁর কোয়ার্টার থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় স্বাস্থ্য কর্মীদের। তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে কোয়ার্টারের দরজা ভেঙ্গে ওই চিকিৎসকের পচা দেহ উদ্ধার করে। মেঝেতে পচা গলা দেহটি পড়ে থাকতে দেখে পুলিশ। ঘটনাস্থলে আসেন মানবাজার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

খুন, নাকি আত্মহত্যা? তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।

ওই মহিলা চিকিৎসক হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। মৃত্যুর পর স্বামী সহ তাঁর তিন বছরের সন্তানের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *