রাজেন রায়, কলকাতা, ৭ আগস্ট: মাত্র এক সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে অন্তবর্তী জামিনের আবেদন করেছিলেন গৌতম। তার সেই আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন তিনি।
আগামী ৯ অগস্ট থেকে সাত দিনের জামিন দেওয়া হয়েছে তাঁকে। ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় ফের প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরে আসতে হবে গৌতমকে।
আদালত সূত্রে খবর, অন্তবর্তী এই জামিনে নগদ ৫০ হাজার এবং ১০ হাজার টাকার দু’টি পৃথক সিকিয়োরিটি বন্ড জমা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও আদালতের নির্দেশে বলা হয়েছে, গৌতম কুন্ডুকে জামিন দেওয়া হলেও তাড় উপর নজরদারি থাকবে। আর সে জন্যে সর্বক্ষণ দু’জন সশস্ত্র পুলিশ তাঁর উপর নজরদারি চালাবে।

