ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে রোকেয়া স্মরণ ও ছাত্রীদের সংবর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: ৯ ডিসেম্বর মহিয়সী নারী বেগব রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে আজ মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে রোকেয়া সভাগৃহে স্মরণ অনুষ্ঠান ও উচ্চশিক্ষায় পাঠরত ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নৃপেন্দ্র নাথ রায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যাসাগর গ্রন্থাগারের গ্রন্থাগারিক অনিন্দিতা দাস। প্রারম্ভিক বক্তব্য রাখেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস। আবৃত্তি পরিবেশন করেন শ্রাবস্তী ঘোড়াই। রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন সংগ্রামের নানা দিক নিয়ে আলোচনা করেন, মুগবেড়িয়া কলেজের অধ্যাপিকা জোনাকী বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ সুমাইয়া ফিরোজ, গনেন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া, দিলীপ মাইতি। অনুষ্ঠানে ২৩ জন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যাসাগর গ্রন্থাগার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক ডাঃ কালি শংকর পাত্র ও হেয়াতুল হোসেন।

উক্ত কর্মসূচি উপলক্ষে গ্রন্থাগারের ত্রৈমাসিক দেওয়াল পত্রিকা “স্ফুরণ”এর তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। উদ্বোধন করেন গনেন রায়, নৃপেন্দ্র নাথ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *