সমাবর্তনে ‘রোব’-বর্জন, রাজ্যপালের আর্জি নিয়ে ভিন্নমত অমল-অলোকানন্দা

আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মঞ্চে “সেরেমোনিয়াল রোব” নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অতি সম্প্রতি বলেছেন, “এটি ঔপনিবেশিকতার চিহ্ন। পোশাকবিধি এমন হওয়া উচিত যার মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলিত হবে, ব্রিটিশ সংস্কৃতি নয়।”

প্রবীন শিক্ষাবিদ, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, “রাজ্যপালের এই বক্তব্যকে আমি সমর্থন করতে পারছি না। সমাবর্তনে সেটা চিরকালের ঐতিহ্য এবং পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়েই সেটা মানা হয়। কাজেই আমি মনে করি, তিনি কথাটি বলে থাকলে ঠিক বলেননি।“

অন্যদিকে নৃত্যশিল্পী তথা সমাজকর্মী অলোকানন্দা রায়ের মতে, “আমি মনে করি, নতুন রাজ্যপালের বক্তব্যকে খোলামনেই গ্রহণ করা উচিত। ‘কলোনিয়াল হ্যাংওভার’ কাটিয়ে বিশ্বভারতীর মডেলে সমাবর্তনের পোশাক হোক না। যাতে স্বদেশিয়ানার গন্ধ থাকবে, স্থানীয় ডিজাইন থাকবে। ক্ষতি কী?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *