কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ:
মঙ্গলবার দ্বিতীয় দফার নির্বাচনের শেষ প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহার সমর্থনে কেশপুরের দোগেছিয়া থেকে কেশপুর বাজার পর্যন্ত রোড শো করে ভোট প্রচার করলেন সংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ তৃণমূল প্রার্থী। তবে এই রোডশো ঘিরে চরম উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। সব মিলিয়ে দ্বিতীয় দফার নির্বাচনের শেষ প্রচারে পারদ ছিল ঊর্ধ্বমুখী। প্রচারের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যত মোবাইলে মগ্ন ছিল মিমি।

