সাথী দাস, পুরুলিয়া, ২৩ এপ্রিল: পানীয় জলের সঙ্কট মেটানোর দাবিতে মানবাজারে পথ অবরোধ করলেন বাসিন্দারা। দিন দিন এলাকায় জল সঙ্কট বাড়ছে, অন্যদিকে গ্রীষ্মের দাবদাহে অস্থিরতার সৃষ্টি হয়েছে এলাকায়। মানবাজার শহরের নামোপাড়া সংলগ্ন নামাতাপাড়ার বাসিন্দাদের অভিযোগ গ্রীষ্মের শুরু থেকেই পানীয় জলের সমস্যা দেখা দেয়। গত কয়েক দিন ধরে সমস্যা প্রকট হয়। প্রশাসনিক স্তরে বারবার জানালেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে শুক্রবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন তাঁরা বলে জানান।

এ বিষয়ে মানবাজার ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। আপাতত জল সঙ্কটে থাকা এলাকাগুলিতে জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা হয়েছে।

