রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জেপি নাড্ডার রোড শো ঘিরে জনতার উচ্ছ্বাস

স্বরূপ দত্ত, আমাদের ভারত, রায়গঞ্জ, ১৯ এপ্রিল: রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে রায়গঞ্জ শহরে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো ঘিরে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

সোমবার রায়গঞ্জের গয়ালাল হাইস্কুলের মাঠে হেলিকপ্টারে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপর কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি। এই রোড শো কলেজপাড়া মোড় থেকে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে বিবিডি মোড়ে গিয়ে শেষ হয়। নাড্ডার রোড শো শিলিগুড়ি মোড় পর্যন্ত করার কথা থাকলেও মাঝপথে বিবিডি মোড়ে শেষ করে দেওয়ায় ঘড়িমোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাজপথের দুধারে থাকা অসংখ্য মানুষ জেপি নাড্ডাকে দেখা থেকে বঞ্চিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *