জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মার্চ: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, সবং ও পিংলা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে রোড শো করে প্রচার করেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, সবং এবং পিংলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট, মানস রঞ্জন ভুঁইঞা, এবং অজিত মাইতির সমর্থনে মঙ্গলবার দুপুরে বেলদা, সবং, এবং পিংলায় নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বেলদা, সবং এবং পিংলা এলাকার পিন্ডরুই এলাকাতে বেশ কয়েক কিলোমিটার রোড শো এবং জনসভা করেন তিনি। সেখানেও ভিড় হয়েছিল প্রচুর। এক কথায় শেষ দিনের প্রচারে অভিনেতা দেবের রোড শো ঘিরে ব্যাপক ভিড় ছিল বেলদা এলাকায়।
বেলদায় দেবের সাথে ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্য অট্ট ও নারায়ণ গড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ, সবংয়ের প্রার্থী মানস রঞ্জন ভুঁইঞা, পিংলার প্রার্থী তথা জেলা সভাপতি অজিত মাইতি উপস্থিত ছিলেন।

