আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসূদন বাগের সমর্থনে অমিত শাহের রোড শো

আমাদের ভারত, আরামবাগ, ২ এপ্রিল: আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসূদন বাগের সমর্থনে রোড শো করলেন অমিত শাহ। শুক্রবার বিকেলে আরামবাগ কালিপুর মাঠে হেলিকপ্টারে করে নামার পর গাড়িতে এসে তিনি পৌঁছান আরামবাগ বাস স্ট্যান্ডে। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে রোড শো শুরু করেন অমিত শাহ। শেষ হয় আরামবাগ বসন্তপুর এলাকায়। এই রোড’শোতে হাজির ছিলেন আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ, আরামবাগ বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। প্রায় দেড় কিলোমিটার রোড শো করেন। এদিন কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থক রোড শোতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *