কেশিয়াড়ি থানার পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সোমবার পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল কেশিয়াড়ি থানার পুলিশ। এদিন কেশিয়াড়ি থানার পুলিশ আধিকারিক সহ সিভিক ভলান্টিয়াররা হাতে সেফ ড্রাইভ সেভ লাইফ ও ট্রাফিক রুল সম্পর্কিত প্ল্যাকার্ড নিয়ে কেশিয়াড়ি বাজার এলাকায় পদযাত্রা করে। কেশিয়াড়ি বাজার এলাকা দিয়ে গিয়েছে ৫ নং রাজ্য সড়ক। সড়কের ধারে ফুটপাতেই শাকসবজি ও অন্যান্য জিনিসপত্র কেনাবেচা হয়। চলে অনিয়ন্ত্রিত পার্কিং। যে কারণে অধিকাংশ সময় যানজটের মুখে পড়ে কেশিয়াড়ি বাজার এলাকার মানুষজনকে। এদিন কেশিয়াড়ি থানার পুলিশ ফুটপাতে বসে ব্যাবসা না করার আবেদন জানায়। এই আবেদন লেখা ফ্লেক্স নিয়ে পথ হাঁটেন পুলিশ কর্মীরা। 

গাড়ি চালোনোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রন, হেলমেট পরে বাইক চালানো এবং রাস্তা পারাপারের সময় কী কী নিয়ম মেনে পথ চলতে হয় সে বিষয়ে পথচলতি মানুষকে সচেতন করেন কেশিয়াড়ির বিডিও বিপ্লব দত্ত ও কেশিয়াড়ি থানার আইসি উদয়শঙ্কর মন্ডল। তারা বলেন, পশ্চিমবঙ্গে দুর্ঘটনায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বহু মানুষ, আহতের সংখ্যও কম নয়। দিনে দিনে তা বেড়েই চলেছে। তাই এলাকার মানুষকে সচেতন করতে কেশিয়াড়ি থানার পুলিশের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *