সাথী দাস, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: জেলার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য ও ঘোড়া নাচের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে প্রচার করল পুরুলিয়া জেলা পুলিশ। ট্র্যাফিক পুলিশ ও টাউন থানার ব্যাবস্থাপনায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় পুরুলিয়া শহরে। সেখানে জনসাধারণকে আকৃষ্ট করতেই এই অভিনব কর্মসূচি বলে জানান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পিনাকী দত্ত।

আজ বিকেলে পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে র্যালি শুরু হয়। এদিন এই র্যালিতে সামনের সারিতে থেকে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও
ডিএসপি (ডিএনটি) আশীষ রায়, ডিএসপি ট্রাফিক মিহির কুমার দে, আইসি সদর দেবাশিষ ব্যানার্জি প্রমুখ।

মানুষকে বাইক চালনোর সময় হেলমেট ব্যবহারকরার পরামর্শ দেন আধিকারিকরা। পাশাপাশি করোনা আচরণ বিধি মেনে চলাফেরা করার পরামর্শ দেন তাঁরা। বেশ কয়েকজন বাইক আরোহীকে হেলমেট পরিয়ে দেওয়া হয়। দেওয়া হয় মাস্ক ও ট্রফি।


