পুরুলিয়ার মানবাজারের সঙ্গে কলকাতা, দিঘা, তারাপীঠের সড়ক পথে যোগযোগ বাড়ল

সাথী দাস, পুরুলিয়া, ১ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলার মানবাজারে নির্মিত স্থায়ী দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস ডিপো থেকে এবার ১২টি রুটের বাস পরিষেবার ভার্চুয়ালি ভাবে চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘর থেকে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে সঙ্গে মানবাজারের দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস ডিপোর ১২টি রুটের বাস পরিষেবার চালু করেন।

মানবাজারে বাস ডিপোয় আনুষ্ঠানিকভাবে যার ফলক উন্মোচনের মধ্য দিয়ে সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর গোদালা কিরন কুমার, পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার, নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল, মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ বসু, মানবাজার-১ নম্বর ব্লকের বিডিও মোনাজ কুমার পাহাড়ি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জেলার এই রুটের সরকারি বাস পরিষেবায় সাধারণ মানুষ অনেকাংশে উপকৃত হবেন বলে জানান এলাকাবাসী। ট্রেন লাইন ওই এলাকায় না থাকায় শুধু মাত্র সড়ক পরিবহনের উপর নির্ভরশীল বাসিন্দারা। তাই এই পরিষেবা জরুরী ছিল বলে মনে করছেন মন্ত্রী সন্ধ্যা রানি।

মানবাজারের ডিপো সূত্রে জানা গিয়েছে, কলকাতা, দিঘা, তারাপীঠ ছাড়াও বর্ধমান, কৃষ্ণনগর, মালদার মতো দূরের জেলার সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *