আমাদের ভারত, উওর ২৪ পরগণা, ৬ মার্চ:
প্রার্থী পছন্দ না হওয়ায় পদত্যাগের হিড়িক বসিরহাটে। পদত্যাগ করলেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতি, ৯টি গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং সদস্যরা। প্রার্থী বদলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা।
গতকাল বসিরহাট উত্তর বিধানসভায় ২০২১ এ তৃণমূল প্রার্থী রফিকুল ইসলাম মন্ডলের নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে উত্তর বিধানসভা এলাকায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি চলছে। আজ শনিবার মাটিয়ার একটি ভবনের বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি বসিরহাট দু’নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা ঘোষ, সভাপতির সরোজ ব্যানার্জি, যুব সভাপতি সমীর বাছাড় এবং ন’টি গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ সদস্যরা পদত্যাগপত্র পাঠালো জেলা ও রাজ্য নেতৃত্ব কাছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি রাজ্য তৃণমূল নেতৃত্ব প্রার্থী বদল না করে তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি। তিনি জানান, আমরা রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছি কিন্তু সরকারি ভাবে সিদ্ধান্ত নেইনি। আগে রাজ্য নেতৃত্ব তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।
এরপর কয়েকশো নেতাকর্মীরা রাস্তায় নেমে টাকি রোড অবরোধ করেন ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ। এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

