জলের দাবিতে পুরুলিয়া শহরে পথ অবরোধ

সাথী দাস, পুরুলিয়া, ১৯ মার্চ: জলের দাবিতে পুরুলিয়ার ২১ নম্বর ওয়ার্ডের কর্পূরবাগান এলাকায় পথ অবরোধ করলেন বাসিন্দারা।  বরাকর-পুরুলিয়া রাজ্য সড়কের উপর গাছের ডাল ফেলে অবরোধ করেন তাঁরা। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এই এলাকায় জল সঙ্কট রয়েছে। অন্যদিকে, পৌরসভার নলবাহিত জল না পড়ায় সমস্যা আরও শোচনীয় হয়েছে। বার বার পৌরসভাকে জানিয়েও কোনও কাজ হয়নি।ঘটনাকে ঘিরে  চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। প্রায় দু’ঘন্টা পর সন্ধ্যে নাগাদ পুরসভার আশ্বাস পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। উঠে যায় অবরোধ। তবে, অবরোধকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে ম্যারাথন আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *