জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ নিতুরিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: পানীয় জলের দাবিতে নিতুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় রঘুডি গ্রামের বাসিন্দারা। ব্যস্ততম ওই রাস্তা অবরুদ্ধ হওয়ায় দুই দিকে প্রচুর যাত্রীবাহি যান, লরি আটকে পড়ে। সমস্যা নিয়ে জন প্রতিনিধি, পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে জানিয়েও সুরাহা না হওয়ায় এই পথ অবরোধ বলে জানান গ্রামবাসী গৌরী বাউরি। আজ সকাল ৮ টা থেকে ৫ নম্বর বরাকর- পুরুলিয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়।

নল বাহিত জলের কল বাড়িতে আছে অথচ
জল নেই। পরিবর্ত ব্যবস্থা সেইভাবে গ্রামে নেই। এতে বাড়ির মহিলারা বেশি সমস্যায় পড়েছেন। দুর্ভোগ চরমে পৌঁছে গিয়েছে। তাই পথ অবরোধে মহিলারা সামিল হয়েছেন। প্রশাসনিক প্রতিনিধি ও নিতুরিয়া থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। জল ছাড়াও ওই গ্রামে নর্দমা, আলোর দাবি জানান গ্রামবাসীরা। দুপুর বারোটা নাগাদ পুলিশ সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। তার পরই ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *