রাস্তা সংস্কারের দাবিতে গোপীবল্লভপুরে ৯ নং রাজ্যে সড়ক অবরোধ গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ জুলাই: এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে গোপীবল্লভপুরের ছাতিনাশোলে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। শুক্রবার গোপীবল্লভপুর থেকে নয়াগ্ৰামগামী রাস্তার উপর ছাতিনাশোল মোড়ে রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির এই অবরোধে ৯ নম্বর রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ আটকে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রচুর প্রাইভেট গাড়ি।পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।

জানাগেছে, গোপীবল্লভপুরের ছাতিনাশোল থেকে ভট্টগোপালপুর পর্যন্ত রাস্তার উপর প্রতিদিন শয়ে শয়ে বালির গাড়ি চলাচলের জন্য রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। বেহাল রাস্তার জন্য যাতায়াতের সমস্যা পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং মুমূর্ষু রোগীকে। এহেন পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষ একাধিকবার রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেও কাজ না হওয়ায় এদিন রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির নামে অবরোধে নামেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *