ভ্যাকসিনের দাবিতে অশোকনগরে সড়ক অবরোধ, লাঠি চার্জ পুলিশের, আহত বেশ কয়েকজন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ আগস্ট: করোনার টিকা নিয়ে প্রতিদিনই রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। কোথাও কাক ভোরে টিকা নিয়ে লাইন পড়ছে আবার কোথাও রাত থেকে। তা সত্বেও টিকা অমিল। আর তাতেই বিক্ষোভ চলছে একাধিক টিকা গ্রহণ কেন্দ্রে।

কেন্দ্রীয় সরকারের উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও মিলছে না ভ্যাকসিন। ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের ভ্যাকসিন দিতে আপত্তি। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে আমজনতা। ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধে নামে সাধারণ মানুষ। পুলিশ অবরোধ তুলতে গিয়ে অমানবিক লাঠিচার্জ করেন সাধারণ মানুষের ওপর বলে অভিযোগ। এমনকি মহিলারাও বাদ যায়নি। পুলিশের এমন অমানবিক কান্ডে আহত হয় বেশ কয়েজন বৃদ্ধ থেকে মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা অশোকনগর থানার কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।

স্থানিয় সূত্রে খবর, এদিন ভোর ৩ টে থেকে লাইনে দাঁড়িয়ে থাকে দূরদূরান্ত থেকে আগত উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সাধারণ মানুষ। তা সত্ত্বেও অশোকনগরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলছে না ভ্যাকসিন। যদিও পৌরসভার সূত্রে জানানো হয়েছে, আজ ২০০ জনকে ওই কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজ ভ্যাকসিন দেওয়া হবে। যদিও এই দাবি মানতে রাজি নয় সাধারণ মানুষ। এরপরই ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেয় স্বাস্থ্য দফতরের কর্মীরা। তারপরেই উত্তেজিত হয়ে স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করে তারা। নৈহাটি রোড অবরোধ করতেই ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *