জলের দাবিতে পথ অবরোধ ঝালদায়

সাথী দাস, পুরুলিয়া, ৮ জুন: পানীয় জলের দাবিতে ঝালদায় সড়ক অবরোধ করলেন বাসিন্দারা। আজ দুপুরে ঝালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলারা পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘদিন ধরে পানীয় জলের দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। রাস্তার টাইম কল থেকে অনিয়মিত আর কম সময় ধরে জল পাচ্ছেন বলে অভিযোগ তাঁদের। জল নিয়ে নিত্য দিন অশান্তি হচ্ছে। বিষয়টি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করতেই রাস্তা অবরোধ করেন বলে জানান মহিলারা।

অবরোধকারী মহিলারা জানান, “নিয়মিত টাইম কলের জল সরবরাহ করছে না পৌরসভা। তারপর আমাদের এলাকায় পানীয় জলের পরিবর্ত ব্যবস্থা নেই। পাশের ওয়ার্ডের কলে বেশিক্ষণ জল পড়ে। তাই সেখান থেকে জল নিতে হয়। সেখানে জল নিতে গিয়ে অশান্তি হয়।

অবরোধ এক ঘন্টা চলার পর খবর পেয়ে ঝালদা পৌরসভার সহকারি প্রশাসক কাঞ্চন পাঠক ঘটনাস্থলে পৌঁছান। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *