পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: ডায়মন্ড হারবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতলাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা। এদিন বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, জেলা সহ সভাপতি অরূপ দাস সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

