তৃণমূল পরিচালিত কল্যাণীর ইন্ডিয়ান অয়েলে বিজেপি সমর্থিত অস্থায়ী কর্মীদের ছাঁটাই

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুলাই:
নদিয়ার কল্যাণীর ইন্ডিয়ান অয়েলে অস্থায়ী কর্মীদের ছাঁটাই করলেন সুপারভাইজার। কর্মীদের দাবি, বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই আমাদের বসিয়ে দেওয়া হয়েছে। সুপারভাইজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন থেকে বসিয়ে দিতে বলা হয়েছে, এমনটাই দাবি কর্মীদের।

অস্থায়ী কর্মীদের দাবি, আমরা বিজেপি কর্মী সমর্থক। আর ইউনিয়ন শাসক দল অর্থাৎ তৃণমূল পরিচালিত। আজ ঐ কর্মীদের কাজের দাবি নিয়ে ইন্ডিয়ান অয়েলের আধিকারিকের সাথে দেখা করেন বিজেপি বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *