জামবনিতে দুয়ারে বিচারক! জমি নিয়ে ১৫০ বছরের বিবাদের সমাধান

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ আগস্ট: জমি নিয়ে দুই পরিবারের ১৫০ বছর ধরে বিবাদ চলছিল। একপক্ষ দখল করে নিয়েছিল অন্য পরিবারের জমি। কিন্তু ১৫০ বছর ধরে বংশ পরম্পরায় সেই পরিবার তাদের জমির অধিকার ফিরে পেতে চেয়েছে। অবশেষে বিচারক নিজে উপস্থিত থেকে ১৫০ বছরের জমি জট সমস্যার সমাধান করলেন।

ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি তথা বিচারক সুনিল কুমার শর্মা, বিএলআরও সহ একাধিক অফিসার আজ কাপগাড়ি এলাকায় পৌছন। সেখানে কাপগাড়ি কলেজের পিছনে পাত্র এবং গাঁতাইত পরিবারের পরিবারের ১৫০ বছরের জমি বিবাদ চলছিল। পাত্র পরিবারের কিছু জমি গাঁতাইত পরিবারে পরিবারে দখলে ছিল, সেই নিয়ে ১৫০ বছর ধরে বিবাদ চলছে। অবশেষে পাত্র পরিবার লোক আদালতে যোগাযোগ করলে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভস অথরিটির নজরে আসে বিষয়টি। তারা দু’পক্ষকে নিয়ে একাধিক কাউন্সিলিং করেন। আজ বিচারক তথা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভস অথরিটি র চেয়ার ম্যান বিএলআরও’কে সমস্ত ম্যাপ কাগজ পত্র সহ সাথে নিয়ে আসেন। সমস্ত কিছু হিসেব করে বুঝিয়ে দেওয়া হয় দুই পরিবারকে।

১৫০ বছরের জমিজটের সমাধান হওয়ায় খুশি দু’পক্ষই।
বিচারক সুনীল কুমার শর্মা বলেন, কোর্টের চাপ কমানোর লক্ষে এই লিগাল সেলের ব্যাবস্থা। ইতিমধ্যে ঝাড়গ্রামে এরকম একাধিক কেসের ফায়সালা করা হয়েছে, আরো অনেকগুলো কেস আছে যেগুলো একইরকম ভাবে সমাধানের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *