হোটেলে অবৈধ কারবার চালানোর অভিযোগে এলাকাবাসীদের বিক্ষোভ, চাঞ্চল‍্য মেমারির ডাকবাংলো এলাকায়

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৬ অক্টোবর: পূর্ব বর্ধমানের মেমারির ডাকবাংলো এলাকার একটি লজে অবৈধ কারবার চলার অভিযোগে এলাকাবাসীরা বিক্ষোভ শুরু করে বৃহস্পতিবার। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। একটি ১৫-১৬ বছরের কিশোরী সহ একটি একুশ বছরের ছেলেকে সেখান থেকে হাতেনাতে ধরে এলাকার মানুষ। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীদের দাবি, লজ কর্তৃপক্ষকে লিখিত দিতে হবে, এ ধরনের কারবার তারা আর করবে না। না হলে লজ সিল করে দেওয়ার দাবি জানায় এলাকার মানুষ। উল্লেখ্য, এই লজে অতীতেও বহু বেআইনি ঘটনার সাক্ষী এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *