ভ্যাকসিন না পেয়ে বালুরঘাটে বিক্ষোভ বাসিন্দাদের, উত্তেজনা উপস্বাস্থ্যকেন্দ্রে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩ এপ্রিল: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন টিকা নিতে আসা লোকজন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আখিরাপাড়া উপস্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে বিকেলে জানানো হয় শুধু ১০০ জনকে টিকা দেওয়া হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ন’টা থেকে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আখিরা পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে হাজির হন এলাকার কিছু বাসিন্দা। দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখার পরেও বিকেল সাড়ে তিনটা নাগাদ জানানো হয় যে শুধুমাত্র কোভিড শিল্ড ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র একশোজনকে আজ টিকা দেওয়া হবে। বাকিদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না। আর যার প্রতিবাদেই বাসিন্দারা উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে আসা ঝুমুর চ্যাটার্জি জানিয়েছেন, তারা সকাল থেকে এসে ভ্যাক্সিনের জন্য বসে ছিলেন। দীর্ঘ সময় পরে তাদের জানানো হয়েছে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। যার প্রতিবাদেই বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *