স্বপ্নদীপের নামে বগুলা হাসপাতালের নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ এলাকাবাসীদের

আমাদের ভারত, নদিয়া, ৬ সেপ্টেম্বর: বগুলা হাসপাতালকে স্বপ্নদীপ গ্রামীণ হাসপাতাল নামকরণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ ছিল তার উদ্বোধন। তার আগেই ব্যাপক বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

তাদের দাবি, বগুলা গ্রামীণ হাসপাতাল নামটাকে মুছে দেওয়া হচ্ছে। এই নামকরণ বহু যুগ ধরে চলছে।
বগুলাবাসীর অনেক স্মৃতি জড়িত এই হাসপাতালে। কেন এখানে স্বপ্নদ্বীপের নামকরণ করা হবে? এটা সমগ্র
বগুলাবাসীকে অপমান করা।তারা এটা মানছেন না। তবে যাদবপুরে কোনো স্কুল, কলেজ যদি তার নামে হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই।

বগুলাবাসীর একাংশের দাবি, এইসব নাম পরিবর্তন করে দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। উদ্বোধনের জন্য যে ফুলের প্রতিকী গেট সেটাকে ভেঙ্গে দেওয়া হয় এবং এলাকাবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখায় হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *