জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: গড়বেতা তিন নম্বর ব্লকের বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বৃহস্পতিবার রাতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের বিভিন্ন শিবিরে সরানো হয়। কয়েক দিনের টানা বর্ষণে গড়বেতা তিন নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গিয়েছে, অতি বর্ষণের ফলে মাটির কাঁচা বাড়িগুলিতে বসবাস করা বিপদজনক হয়ে উঠেছে।বুধবার বিকেল থেকে সেই ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে বিভিন্ন নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়। পরিবারগুলির পাশে দাঁড়ান ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। বুধবার রাত আটটা নাগাদ, বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন যুব কংগ্রেস সভাপতি সাগর মন্ডল। উপস্থিত ছিলেন বাঁকুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সিং সহ অন্যান্য যুব তৃণমূলের কর্মীরা।

এদিনই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে। এক টানা বৃষ্টিতে ব্লকের বিভিন্ন এলাকায় আরও কয়েকশো মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

