মেদিনীপুর শহরে চোর সন্দেহে এক কিশোরীকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখলো এলাকার বাসিন্দারা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ নভেম্বর: চোর সন্দেহে এক কিশোরীকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখার অভিযোগ উঠল এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। রবিবার সকালে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর এলাকার ঘটনা। পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

যদিও চুরির অভিযোগ অস্বীকার করেছে ধৃত কিশোরী। তার দাবি, তারা প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে পাতা সংগ্রহ করে, এ ভাবেই দিন গুজরান হয় তাদের। তাদের ঝুড়িতে দু’টি রডের টুকরো দেখেই চোর সন্দেহে তাদের ধাওয়া করেন এক যুবক। প্রকাশ্যে দীর্ঘক্ষণ ওই কিশোরীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলেও এলাকাবাসীরা তাকে উদ্ধার করেননি। এমন ছবি চরম অমানবিক বলছেন সমাজকর্মীরা।পরে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *