আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৩১ আগস্ট: স্কুল আছে ছাদ নেই, কল আছে কিন্তু কলে জল নেই, রাস্তার হালও বেহাল। আর তার প্রতিবাদে বুধবার পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমো এলাকায়।
দু’বছর আগে আমফানের সময় উড়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি স্কুলের মাথার ছাদ। তারপর থেকে আর সেটা মেরামতের বেবস্থা করেনি সরকার। দীর্ঘদিন ধরে বিডিও, পঞ্চায়েত প্রধান প্রত্যেকের কাছে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি। মিলেছে আশ্বাস, কিন্তু কাজ হয়নি। অবশেষে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কারে দাবিতে মেমারির রসুলপুরে জিটি রোড অবরোধ করলেন এলাকাবাসীরা। তাদের দাবি, অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাথার ছাদ মেরামতের ব্যবস্থা করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানায় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

