মে মাসেই দেশের দৈনিক করোনায় মৃত্যু হবে সাড়ে ৫ হাজার মানুষের, দাবি গবেষণায়

আমাদের ভারত, ২৪ এপ্রিল:আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি এতটাই মারাত্মক হতে পারে যাতে ১৫ দিনের মধ্যে দেশে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হতে পারে ৫ হাজার ৬১২। এপ্রিল থেকে ১ আগস্টের মধ্যে করোনায় মৃত্যু হতে পারে আরও ৩ লক্ষ ৩০ হাজার মানুষের। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এন্ড ইভালুয়েশনের সাম্প্রতিক গবেষণায় এই উদ্বেগজনক খবর উঠে এসেছে।

প্রায় একই ইঙ্গিত দিয়েছেষ মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকরাও। তাদের গবেষণাতেও বলা হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের দৈনিক করোনায় মৃতের সংখ্যা বেড়ে হতে পারে সাড়ে ৪ হাজার। ১ জুলাইয়ের শেষের দিকে সংক্রমিত সংখ্যা বাড়বে আরো ৮-১০ লক্ষ।

যদিও কলকাতার বিশেষজ্ঞরা এই দাবির সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত নন। কারণ তাদের বক্তব্য, মানুষ বাইরে বেরোলে মাস্ক পড়বেন না, সামাজিক দূরত্ব বিধি মানবেন না,স্যানিটাইজেশন হবে না, টিকাকরণ চলবে না এই সমস্ত পূর্ব ধারণার ভিত্তিতেই এই আভাস দেওয়া হয়েছে। কিন্তু গত এক সপ্তাহে পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে। মানুষ মাস্ক পড়ে রাস্তায় বের হচ্ছেন। টিকাকরণ চলছে। ফলে এই দুটি পূর্বাভাস সম্পূর্ণ মিলে যাওয়ার সম্ভাবনা কম বলেই তাদের ধারণা। তবে পরিস্থিতি যে সংকটময় তা তারা মেনে নিয়েছেন।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আই এইচ এম ই covid-19 projection in India 2021 শীর্ষক গবেষণা পত্রে বলা হয়েছে এপ্রিলের মাঝামাঝি করোনায় ভারতের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। ১২ এপ্রিল থেকে ১ আগস্ট পর্যন্ত ভারতে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আরো ভয়ানক হয়ে উঠতে চলেছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারেরও বেশি হবে। ব্যাপক হারে বাড়বে সংক্রমণের হার। জুলাইয়ের শেষের দিকে দেশে করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজারের কিছু বেশি হতে পারে। তবে মানুষ যদি সচেতন হন মাস্ক পড়ার ব্যাপারে এবং টিকাকরণ যদি স্বাভাবিকভাবে হয়, তবে পূর্বাভাসের চেয়ে ৭০ হাজার মৃতের সংখ্যা কম হতে পারে।

গবেষণায় বলা হয়েছে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বৃদ্ধি না মানার খেসারত গুনছে ভারতের মানুষ। সেই কারণেই সারাদেশে নতুন সংক্রমনের ঘটনা বেড়েছে ৭১%। অন্যদিকে ৫৫% বেড়েছে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *