পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: বিপর্যয় মোকাবিলার সময় কিভাবে কাজ করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে আর্মি, সেই বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হল কেশপুর ব্লকে এবং ঘাটাল মহকুমার দাসপুর ১ নং ব্লকে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে এবং ঘাটাল মহকুমার দাসপুর ১ নং ব্লকে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক পক্ষ থেকে সাধারণ মানুষকে কিভাবে সতর্কতা করা হয় এবং কিভাবে উদ্ধারকার্য চালানো হয় সেই প্রক্রিয়া হাতে কলমে করে দেখানো হলো।

কেশপুর এবং দাসপুর ১ নং ব্লকের ব্যবস্থাপনায় আজকের এই মক বিপর্যয় মোকাবিলা অনুষ্ঠিত হল। সম্পূর্ণ বিপর্যয় মোকাবিলাতে যেই যেই দফতরের প্রয়োজন হয় প্রত্যেকটি দপ্তরকে সামনে রেখে গ্রামবাসীদের সামনে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করা হল। মত বিপর্যয় মোকাবিলায় উপস্থিত প্রশাসনের আধিকারিক, আর্মি, এন ডিআরএফ, স্বাস্থ্য, ফরেস্ট, পরিবহন পুলিশ, সিভিল ডিফেন্স, আফগ্দা মিত্র, স্বেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়ার যেই ভূমিকা থাকে সেই ভূমিকা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এমডিএফের আধিকারিক বিনয়ী পান্ডে জানান, যখন কোনো ঝড়ের বিপর্যয় ঘটে, সেই এলাকায় কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেবা শুশ্রুষা করা হয় সে বিষয়ে একটি মহড়া দেওয়া হল।

