জেলাশাসক এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে কৃষ্ণনগরে পালিত হল প্রজাতন্ত্র দিবস

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকে পালিত হল দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন নদিয়ার জেলাশাসক শশাংক শেট্টি। উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপার ঈশানী পাল সহ জেলার শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্তারা।

উল্লেখ্য, ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা ভারতবর্ষে ভারত মাতাকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করা হচ্ছে। আজকের দিনটি সমগ্র ভারতবাসীর কাছে একটি গৌরবের দিন। বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল স্টেডিয়ামে প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে পালিত হল প্রজাতন্ত্র দিবস। সকাল থেকেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা স্টেডিয়ামজুড়ে দেশের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। যদিও কোভিড পরিস্থিতির কারণে প্রতিবছর যে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়। শুধু তাই নয় করোনা সংক্রমণের যে বিধি-নিষেধ সেগুলিকে মান্যতা দিয়েই আজ নদিয়ার কৃষ্ণনগর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রজাতন্ত্র দিবস পালন করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *