প্রয়াণ দিবসে মেদিনীপুরে দুটি সংস্থার হেমচন্দ্র কানুনগো স্মরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ এপ্রিল: মেদিনীপুর ডট ইন এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন ইউনিটের পক্ষ থেকে  পৃথক পৃথক কর্মসূচির মধ্যে দিয়ে শুক্রবার স্বাধীনতা আন্দোলন পর্বের অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য হেমচন্দ্র কানুনগোর ৭৩ তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

মেদিনীপুর ডট ইনের কর্মসূচিতে প্রতিকৃতিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং হেমচন্দ্র কানুনগোর প্রপৌত্র অরিন্দম কানুনগো। মেদিনীপুর ডট ইনের পক্ষে শ্রদ্ধা জানান- অরিন্দম ভৌমিক, সুস্মিতা কুন্ডু, অশ্রুকণা ঘোষ, শুভাশীষ গাঙ্গুলি, পূর্ণচন্দ্র ভুঁইঞা প্রমুখ। মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকে হেমচন্দ্র কানুগোর ছবি, তাঁর তৈরি পতাকা ও জাতীয় পতাকা দিয়ে মূর্তির পাদদেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। 

বৃহস্পতিবার সকালে পুরপ্রধান সৌমেন খানের কাছে মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকে হেমচন্দ্র কানুনগোর মূর্তির চারপাশে থাকা বিভিন্ন ধরনের ফ্লেক্স সরিয়ে ফেলার আর্জি জানানো হয়েছিল। সেই মতো পুরসভার উদ্যোগে ফ্লেক্স গুলো সরিয়ে ফেলা হয়। পাশাপাশি ডট ইনের পক্ষ থেকে বিপ্লবীর পরিচয় ফলকে থাকা ভুল তারিখ সংশোধনের আর্জি জানানো হয়েছে। সমন্বয় সংস্থার পক্ষে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক মন্টুরাম জানা, হেমচন্দ্র’র প্রপ্রৌত্র অরিন্দম কানুনগো, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত সাহু, ইউনিট সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহ-সম্পাদক অমিতাভ দাস, কোষাধ্যক্ষ অরূপ কুমার দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *