জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে বুধবার শ্রদ্ধার সঙ্গে পালিত হল ভারতের সংবিধানের অন্যতম রূপকার বিআর আম্বেদকরের ১৩১তম জন্ম জয়ন্তী। এদিন সকালে সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের হরিজন পল্লী আম্বেদকর নগরে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পাশাপাশি সেখানে অবস্থিত গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করা হয়। এদিন এখাকার প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে মাইক প্রচার ও প্রচারপত্র বিলির মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য, প্রধান শিক্ষক ড: প্রসূন কুমার পড়িয়া, সমাজকর্মী নন্দদুলাল ভট্টাচার্য, ডাঃ দেবব্রত চ্যাটার্জি, নির্মল চন্দ্র প্রামাণিক, কমল ঘোষ, মধুসূদন রায়, পাপিয়া চৌধুরী, পল্লব সরকার, বাবুলাল শাসমল, রবীন ধর, প্রণব হড়, সুদীপ কুমার খাঁড়া, কপিলদেব মহাপাত্র সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সংগঠনের উদ্যোগে ধর্মা এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও এদিন হরিজন পল্লীর স্থানীয় ক্লাব সংগঠন ও স্থানীয় অধিবাসীদের উদ্যোগে আম্বেদকরকে শ্রদ্ধা জানানো হয়। মেদিনীপুর ডট ইনের পক্ষ থেকেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

