নতুন প্রজন্মকে ভরসা করে দক্ষিণবঙ্গের একটি পৌরসভা বামেদের দখলে, রাজ্যের অন্যান্য পৌরসভা দখলেও আশাবাদী দল

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ ফেব্রুয়ারি: এইবারের পৌরসভা নির্বাচনে সিপিআই(এম) নতুন প্রজন্মদের প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। তাদের ধারণা এই নতুন প্রজন্মদের নিয়ে তাদের হারিয়ে যাওয়া ক্ষমতা কিছুটা ধরে রাখা যাবে।

নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভা এর আগে তৃণমূলের অধীনে ছিল। অন্যদিকে, ২০১৫ সালে তাহেরপুর পৌরসভা ছিল বামেদের অধীনে। এই তাহেরপুর পৌরসভা দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র পুরসভা যা, ছিল বামেদের দখলে। এইবার বামেরা তাহেরপুরের পাশাপাশি কৃষ্ণনগর পুরসভাও নিজেদের অধীনে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। বাম দলের অনেকের দাবি, “এই নতুন প্রজন্মরাই দলের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই আগামীদিনে বাংলায় বামশক্তি বৃদ্ধি পাবে। বাম প্রার্থীরা প্রচারে বেরিয়ে কর্মস্থানের ব্যবস্থার কথা বলছে। আবার কেউ বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে নিজেদের আগামী দিনের পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে তাহেরপুর পুরসভায় ক্ষমতায় এসেছিল বামেদের। এরপর গত লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে দেখলে অনেকটাই পিছিয়ে পড়েছিল তারা। এই তাহেরপুর পুরসভা এলাকায় লোকসভা ভোটের নিরিখে বেশি ভোট ছিল বিজেপির দখলে আর বিধানসভা ভোটের নিরিখে ছিল তৃণমূলের হাতে। তাই বিধানসভা ও লোকসভা ভোটের নিরিখে বামফ্রন্ট চলে গিয়েছিল তৃতীয় স্থানে। তাই এবার বামেরা নিজেদের দখলে থাকা পৌরসভা এবারও নিজেদের হাতে রাখার মরিয়া চেষ্টায় নেমেছে।

এইবার তাহেরপর পৌর এলাকায় ১৪টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে সিপিআই(এম) আরেকটি আরএসপি প্রার্থী দিয়েছে। এই প্রার্থীদের মধ্যে বেশীরভাগ প্রার্থীরাই অতুন প্রজন্ম। তাদের নাম প্রকাশের পর থেকেই বাসিন্দাদের বাড়ি গিয়ে প্রচারের কাজ শুরু করে দিয়েছে। তারা প্রত্যেকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিবিড় জনসংযোগ শুরু করেছে। এর মাঝে তারা তাদের ইস্তেহার প্রকাশ করেছে। তা স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে তুলে ধরেছে। এই ইস্তেহারে তারা তুলে ধরেছে কিভাবে পৌর এলাকায় উন্নয়নমূলক কাজ করবে সবিস্তারে রয়েছে এই ইস্তেহারে।

বাকি পৌরসভার মত তাহেরপুরেও নতুন প্রজন্মকেই হাতিয়ার করেছে বামেরা। বামেদের দাবি, “কর্মসংস্থানের পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নের উপর আমারা জোর দিচ্ছি”।

অন্যদিকে, প্রচারে থেমে নেই শাসক দল তৃণমূল। তারা এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা দিচ্ছে। শাসক দলের অনেকাংশের বক্তব্য, গত বিধানসভা ভোটের নিরিখে তাহেরপুরের বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছিল। যা বারতি অক্সিজেন জোগাচ্ছে এইবার পুরসভা ভোটে শাসক দল তৃণমেলের। তৃণমূলের তরফে বক্তব্য, “এইবার পুরভোটে আমরা এলাকার রাস্তাঘাট, জল পরিষেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকে মাথায় রেখে প্রচারে নেমেছে আমাদের প্রার্থীরা। আমরা আশাবাদী এই বার তাহেরপুর পুরভায় আমাদের দল বোর্ড গঠন করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *