সাথী দাস, পুরুলিয়া, ৩০ এপ্রিল: অবশেষে ক্ষণিকের জন্য হলেও সে এল। প্রত্যাশিত কালবৈশাখী পুরুলিয়ায় বিকেলের দিকে আছড়ে পড়ল। তবে, ঝড় বৃষ্টি ক্ষণস্থায়ী ছিল। তীব্র দহন জ্বালা থেকে খানিকটা হলেও স্বস্তি দেয় কালবৈশাখী। বড় ধরনের ক্ষয় ক্ষতির খবর নেই জেলায়। এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় পুরুলিয়া শহরের সাহেব বাঁধ রোড। পুকুরের আকার নেয়। ব্যস্ততম ওই রাস্তায় অসুবিধের মধ্যেই যাতায়াত করে যান বাহন। যদিও বৃষ্টি থামার এক ঘণ্টার মধ্যেই জল নেমে যায়।

এক ধাক্কায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। ফলে খানিকটা আরামদায়ক আবহাওয়া দেখা যায়। রাতের দিকে ছিঁটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি হয় জেলার বিভিন্ন স্থানে। রবিবার দুপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের।

