মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত গ্রামে রেডক্রস সোসাইটির ত্রাণ বন্টন 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: বর্তমান করোনা ও লকডাউন পরিস্থিতিতে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির মেদিনীপুর শাখার উদ্যোগে রবিবার মেদিনীপুর সদর ব্লকের পাচারা গ্রামে একটি বিশেষ শ্রেণির মধ্যে বেশকিছু ত্রাণ বিলি করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণির প্রায় ১০০ জন মানুষের হাতে এদিন সকালে মাস্ক, সাবান এবং শুকনো খাবার তুলে দেন রেডক্রস সোসাইটির মেদিনীপুর শাখার সদস্যরা।

এদিনের ত্রাণ বন্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক ডাক্তার গোলক বিহারী মাজি, কোষাধ্যক্ষ দেবাশীষ দাস, সহ সোসাইটির সদস্য পঙ্কজ পাত্র, কাজল ব্যানার্জি, তপন সেনগুপ্ত, বঙ্কিম মুর্মু, চিত্ত মুখার্জি, শীর্ষেন্দু শাসমল ও নারায়ণ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *