বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিলি অপরাজেয় সংগঠনের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট: কেশপুর ব্লকের ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের পালংপুর গ্রামে “অপরাজেয়” সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ বিলি করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে ৫১ টি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে সাবান, মুসুর ডাল, বিস্কুট, সাবান গুড়ো, চিনি, সোয়াবিন, সুজি, হলুদ, ওআরএস তুলে দেওয়া হয়।

গ্রামবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ দোলাই, অজিত দোলাই, স্বপন দোলাই, সুশান্ত সাঁতরা, অজিত সাঁতরা, লোকেশ সাঁতরা প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া সম্পাদক সুশান্ত জানা, সদস্য অতনু ঘোষ, সমর বড়দোলাই প্রমুখ।

গ্রামের মানুষজনদেরকে নিয়ে নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন সংস্থার সদস্যরা। গ্রামের মানুষদের দুঃখ-দুর্দশার কথা শোনেন সংগঠনের সহ-সভাপতি শ্রাবন্তী মাল ও সহ সম্পাদক শেখ সাব্বির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *