আমাদের ভারত, মেদিনীপুর, ৬ জুন: রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সহযোগিতায় রামকৃষ্ণ মঠ চন্ডিপুর শাখার উদ্যোগে মন্দারমণি উপকূলবর্তী এলাকায় যস কবলিত মানুষদের জন্য একটি বড় মাপের ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ১০০০ পরিবার ও ৫০০০ দুর্গত মানুষকে শুকনো খাবার ও ত্রিপল দেওয়া হয়।

প্রতি পরিবারপিছু একটি করে ত্রিপল এবং মাথাপিছু ১ কেজি চিঁড়া, ৫০০ গ্রাম চিনি, ফিনাইল, ব্লিচিং পাউডার তাদের হাতে তুলে দেন রামকৃষ্ণ মঠ চন্ডিপুরের সন্যাসীরা। ওই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন উক্ত রামকৃষ্ণ মঠের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী সর্বভূতানন্দজী। তিনি নিজে উপস্থিত থেকে সমস্ত কাজ তদারকি করেন।


