জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ নভেম্বর: অবশেষে স্বস্তি। মহামারীর জন্য দীর্ঘ ২০ মাস পর অবশেষে খুলল স্কুলে দরজা। পড়ুয়াদের জন্য যদিও নবম থেকে দ্বাদশ পর্যন্ত এবং কলেজ পড়ুয়াদের জন্য উন্মুক্ত হল পড়াশোনার দরজা। আর তাতেই খুশির হওয়া ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

প্রসঙ্গক্রমে বলা যায়, দীর্ঘ কুড়ি মাস আগে ২০২০ সালের মার্চ মাসে কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় দীর্ঘ লকডাউন ঘোষণা করেন কেন্দ্র ও রাজ্য সরকার। এরপর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে একসময় সংক্রমনের জেরে বহু মানুষের প্রাণহানি ঘটে। এরপর টিকা আবিষ্কার হয় এবং ইতিমধ্যে প্রায় ১০০ কোটি টাকা দেওয়া শেষ করেছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দেয় পরিস্থিতি স্বাভাবিক অনুযায়ী সে রাজ্যে সেই ভাবে স্কুল-কলেজ খুলতে পারে। সেই মত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই ঘোষণা করে নভেম্বরের ১৬ তারিখ থেকেই নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে স্কুল এবং কলেজের দরজা। সেই নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে জঙ্গলমহলে খুলে গেল স্কুল কলেজ। স্বস্তি পেল ছাত্র-ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকারা।

ছাত্র-ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সেখান থেকে স্বস্তি পেলাম যদিও সরকারের কাছে আবেদন অবিলম্বে ভ্যাকসিন দেওয়ার।

